জরুরি নোটিশ

🚨 Nusuk প্ল্যাটফর্মে নারী আবেদনকারীদের ছবির জন্য নতুন নির্দেশনা 🚨

সংশ্লিষ্ট সকল ট্রাভেল এজেন্ট, অফিস এবং সম্মানিত গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সৌদির Nusuk (নুসুক) প্ল্যাটফর্মে নারীদের ছবি আপলোডের ক্ষেত্রে এখন থেকে ইসলামিক শরিয়া বিধান কঠোরভাবে অনুসরণ করা হবে।

Nusuk photo upload instruction

যা গ্রহণযোগ্য নয়: হিজাব ছাড়া কোনো নারীর ছবি সিস্টেমে গ্রহণযোগ্য হবে না।

যা গ্রহণযোগ্য: অবশ্যই হিজাব পরিহিত পাসপোর্ট সাইজ ছবি জমা দিতে হবে।

📋

এজেন্ট ও অফিসসমূহের জন্য নির্দেশনা: প্রয়োজনীয় কাগজপত্র নেওয়ার সময় শুরুতেই হিজাব পরা ছবি সংগ্রহ করুন।

⚠️

সতর্কতা: নিয়ম অমান্য করলে আবেদন Reject হতে পারে অথবা প্রসেসিংয়ে দীর্ঘ বিলম্ব হতে পারে।

বিশেষ দ্রষ্টব্য: ছবি আপলোডের সিস্টেমে বাম পাশে হিজাব ছাড়া ছবিকে “অগ্রহণযোগ্য” এবং ডান পাশে হিজাবসহ ছবিকে “গ্রহণযোগ্য” হিসেবে দেখানো হয়েছে।

ভিসা সংক্রান্ত যেকোনো জটিলতা এড়াতে সঠিক নিয়মে ছবি জমা দিয়ে আমাদের সহযোগিতা করুন।

আল্লাহই তাওফিক দাতা।